রাহুল দেব বর্মনের প্রয়াণ দিবস
১৯৯৪ সালের ৪ জানুয়ারি। প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন সুরলোকে চলে পাড়ি দিয়েছেন।
১৯৯৪ সালের ৪ জানুয়ারি। প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন সুরলোকে চলে পাড়ি দিয়েছেন।
সর্বনিম্ন তাপমাত্রার পতন। দিনের বেলাতেও সর্বোচ্চ তাপমাত্রার পতন হচ্ছে । সারাদিনেই শীতের অনুভূতি থাকছে।দ্রুত নেমে যাচ্ছে কলকাতা সহ জেলার তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে ৷ পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত আটকে থাকলেও এবার উত্তুরে হাওয়া স্বাভাবিক ছন্দ বয়ে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ।
বুধবার ১৯ পৌষ ১৪২৯; ই: ০৪ জানুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): অন্যদের জন্য ব্যয় করা পছন্দের হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। আজ বিনম্র ও সহায়ক হতে পারলে সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সারা পাওয়ার সম্ভাবনা। দীর্ঘসূত্রিতা কাজের চাপ বৃদ্ধি করবে। শুভ সংখ্যা ৩ ♉/বৃষ (Taurus): আত্মবিশ্বাস ও শক্তি…
আজঃ বুধবার ১৯ পৌষ ১৪২৯; ই: ০৪ জানুয়ারি ২০২৩ তিরোধান দিবসঃ রাহুল দেব বর্মণ জন্মদিনঃ স্যার আইজ্যাক নিউটন তিথি: শুক্ল ত্রয়োদশী;রোহিণী নক্ষত্র, রাত্রি ০৭:৩৯ পর্যন্ত, পরে মৃগশিরা নক্ষত্র;জন্মরাশি: বৃষ। সূর্যোদয়: ০৬:২১/ সূর্যাস্ত: ০৫:০১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:০৮; রাত-০৮:১৩ভাটা আরম্ভ:- দিন-১২:৫৮; রাত-০১:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডি. সে.।বাতাসে…
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। চলেছে তার চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে জোরদার তৎপরতা চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় আরও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়েই ব্যস্ততা ও চর্চা বেড়েছে।
রঞ্জি ক্রিকেটে নতুন ইতিহাস জয়দেব উনাদকাটের। রঞ্জি ট্রফিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের পেসার। প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন তিনি। উল্লেখ করা যায়, ১২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে ফিরেছিলেন বাঁ হাতি এই পেসার। এবার রঞ্জি ক্রিকেটে ইতিহাস গড়লেন উনাদকাট। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচ শুরু। প্রথম ওভারে পরপর দিল্লির টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। মাত্র ৫ বলের মধ্যে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন।
চলতি ইউনাইটেড কাপে টানা দ্বিতীয় ম্যাচ ম্যাচে পরাজিত হলেন রাফায়েল নাদাল। ইউনাইটেড কাপে নাদাল পরাজিত হলেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মুনিয়ের কাছে। এই ম্যাচের ফলাফল ৩-৬,৬-১ ও ৭-৫।
বিশিষ্ট লেখক-সাংবাদিক মতি নন্দী আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি তিনি প্রয়াত হন। তাঁর সাহিত্য-কীর্তি আজও পাঠককে নাড়া দেয়। ১৯৫৭ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যে ডুবে ছিলেন। “কোনি”,”সাদা খাম” তাঁর উল্লেখযোগ্য লেখা। স্বীকৃতি-স্বরূপ তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার ও একাডেমি পুরস্কার।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।