বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর। ড.বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। ভারতীয় সংবিধানের মূল স্থপতি তিনি। বাবা সাহেব নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়।
দোহায় দাপট ব্রাজিলের
দোহায় দাপট ব্রাজিলের। বিশ্বকাপে সাম্বা ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ানরা। ব্রাজিল হারাল দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ফলাফল: ৪-১। ব্রাজিলের পক্ষে গোল করেছেন জুনিয়র, নেইমার,লুকাস ও রিচারলিসন। দক্ষিণ কোরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেছেন পাইক।
নজরে আবহাওয়া
ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের ইঙ্গিত। মৌসম ভবন সূত্রের খবর, আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে এই সাইক্লোনিক প্রভাব। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা। এক্ষেত্রে বলা হয়েছে,ক্রমশ উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তামিলনাডু, পুদুচেরি সহ উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা। উল্লেখ করা যায়,এবারের এই সাইক্লোনের নাম “মনদাউস” (Mandaous) ৷
আজকের রাশিফল
মঙ্গলবার ১৯ অগ্রহায়ণ ১৪২৯; ই: ০৬ ডিসেম্বর ২০২২ ♈/মেষ (Aries): ব্যক্তিত্ব আজ প্রস্ফুটিত হবে। বাড়তি অর্থ উপার্জনের চেষ্টা করলে, নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করা প্রয়োজন। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘড়েই করা উচিত। পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে নিজের প্রচেষ্টায় মনোযোগ দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৪ ♉/বৃষ (Taurus): ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর…
সুপ্রভাত
আজঃ মঙ্গলবার ১৯ অগ্রহায়ণ ১৪২৯; ই: ০৬ ডিসেম্বর ২০২২ পাষাণ চতুর্দশী তিরোধান দিবসঃ ভীমরাও রামজি অম্বেডকর জন্মদিনঃবিপ্লবী দীনেশ গুপ্তহরপ্রসাদ শাস্ত্রীফ্রিডরিখ মাক্স মুলার তিথি: শুক্ল ত্রয়োদশী; সকাল ০৬:৫২ পর্যন্ত, পরে শুক্ল চতুর্দশী;ভরনী নক্ষত্র, সকাল ০৯:২৭পর্যন্ত, পরে কৃত্তিকা নক্ষত্র;জন্মরাশি: মেষ, বিকাল ০৩:৪৩ পর্যন্ত, পরে বৃষরাশি। সূর্যোদয়: ০৬:০৬/ সূর্যাস্ত: ০৪:৪৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:০৮; রাত-০৮:১৩ভাটা আরম্ভ:- দিন-১২:৫৮; রাত-০১:০৩ কলকাতা…
রেকর্ড ভাঙলেন এমবাপে
কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্মে রয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে পোল্যান্ডকে পরাজিত করল ফ্রান্স। এমবাপে এই ম্যাচে দুটি গোল করেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরা হওয়া ছাড়াও পেলে ও মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা খেলোয়াড়।
ঋষি অরবিন্দের তিরোধান দিবস
ঋষি অরবিন্দ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর তাঁর তিরোধান দিবস। তিনি বিপ্লবী নেতা ছিলেন। পাশাপাশি দার্শনিক ও যোগী হিসেবেও তাঁর সমাদর ছিল। যোগসাধনা ও সমাজসেবায় বাকি জীবন কাটিয়েছিলেন তিনি।
বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড
কাতার বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড। সেনেগালের বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে জয়। এবার ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স।
আবহাওয়ার খবর জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হওয়ার খবর রয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। ফের শীতে বাধা হওয়ার সম্ভাবনা বাড়ছে। এক্ষেত্রে বঙ্গে তেমন প্রভাব পড়ছে না নিম্নচাপের। শীতের আমেজ অব্যাহত রয়েছে।
