রাজ্যে শারদ-দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদ উৎসবের প্রস্তুতি চলেছে। গ্রামীণ ও শহর এলাকায় কাঠামো বা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। পাশাপাশি প্যান্ডেল নির্মাতারা প্যান্ডেল বাঁধার কাজ করে চলেছেন। থিম আয়োজনের তৎপরতায় ইতিমধ্যেই সামিল হয়েছেন শিল্পীরা। কলকাতা মহানগরীর বুকে বাগবাজার সর্বজনীনে পুজোর প্রস্তুতি তুঙ্গে।
সুব্রত কাপে ৯২ দলের অংশগ্রহণ
সুব্রত কাপ শুরু হচ্ছে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে এই ট্রফির খেলা। দিল্লিতে কিট,অফিসিয়াল বল ও ট্রফি উন্মোচনে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। উল্লেখ করা যায়,ভারতীয় বায়ুসেনা নব্বই দশক থেকে এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আয়োজক সূত্রের খবর,এ বছর ওই প্রতিযোগিতায় মোট ৯২ টি দল অংশগ্রহণ করছে।
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে পরাজিত করল লঙ্কাবাহিনী। এশিয়া কাপ থেকে ছিটকে গেল শাকিবরা। ২ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
প্রমথ চৌধুরী-র প্রয়াণ দিবস
আজকের দিনে প্রমথ চৌধুরী-র প্রয়াণ হয়েছিল। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছিলেন। বিশিষ্ট সাহিত্যিক হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। পাশাপাশি “সবুজ পত্র” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।
নিম্নচাপের পূর্বাভাস
আগামী সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত। এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এছাড়া দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ উপকূলবর্তী এলাকায় । আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত চলছে পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ।
আজকের রাশিফল
শুক্রবার ১৬ ভাদ্র ১৪২৯; ই: ০২ সেপ্টেম্বর ২০২২ ♈/মেষ (Aries): আজ অজানা উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকায় অনেক আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকরির সম্ভাবনায় গৃহীত ভ্রমণ ইতিবাচক ফল দেবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপে ব্যস্ত…
সুপ্রভাত
আজঃ শুক্রবার ১৬ ভাদ্র ১৪২৯; ই: ০২ সেপ্টেম্বর ২০২২ মন্থান বা চর্পটা ষষ্ঠী (চাপড়া ষষ্ঠী)সূর্য ষষ্ঠীঅক্ষয় ষষ্ঠী তিরোধান দিবসঃআয়েত আলী খাঁবেণী মাধব দাসঅনাথবন্ধু পাঁজাপ্রমথ চরধুরী তিথি: শুক্ল ষষ্ঠী, দুপুর ১১:৩৮ পর্যন্ত, পরে শুক্ল সপ্তমী;বিশাখা নক্ষত্র, রাত্রি ১০:৩৬ পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;জন্মরাশি: তুলা, বিকাল ০৪:৪৮ পর্যন্ত, পরে বৃশ্চিক রাশি। সূর্যোদয়: ০৫:২২/ সূর্যাস্ত: ০৫:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:-…
দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
