সোনা জয় ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লায়সে এশীয় জুনিয়র ও ক্যাডেট টেবল টেনিসের মিক্সড ডাবলসে সোনা জয়ী হয়েছেন পয়স জৈন ও যশস্বীনি ঘোরপাড়ে জুটি। ফাইনালে তাঁরা পরাজিত করেছেন চিনের হ্যান জিনওয়ান ও কিন ইউসুয়ান জুটিকে। এই ম্যাচের ফলাফল:১১-৯,১১-১,১০-১২,৭-১১ও ১১-৮। এশীয় চ্যাম্পিয়নশিপের মিক্সড ডাবলস ইভেন্টে এই প্রথম সোনা এসেছে এই জুটির হাত ধরে। অন্যদিকে ৩টি বিভাগ থেকে ভারত পেল ব্রোঞ্জ।

