আজকের আবহাওয়া
বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলছে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
কমনওয়েলথ গেমসে একনজর
কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য। মহিলাদের লন বোলস ফোর ইভেন্টে সোনা জয় ভারতের। পুরুষদের টেবল টেনিস দলগত বিভাগে সোনা জয়। ৯৬ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জয়ী বিকাশ ঠাকুর। মহিলাদের শর্ট পাটের ফাইনালে মনপ্রীত কৌর। পুরুষদের লং জাম্পের আসরে ফাইনালে মুরলী শ্রীশঙ্কর।
কমনওয়েলথ গেমসে ফাইনালে হারলেন সিন্ধুরা
কমনওয়েলথ গেমসে ভারতীয় ব্যাডমিন্টন দল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে পরাজিত। মালয়েশিযার কাছে ৩-১ ফলাফলে পরাজিত ৷ রুপো জয়ী হলেন সিন্ধু-শ্রীকান্তরা। কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের ব্যাডমিন্টনে সোনা জয়ের স্বপ্ন অধরা।
আজকের আবহাওয়া
বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলছে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ।বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজকের রাশিফল
বুধবার ১৭ শ্রাবণ ১৪২৯; ই: ০৩ আগস্ট ২০২২ ♈/মেষ (Aries): শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করা প্রয়োজন। সন্তানদের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। বন্ধুরা প্রত্যাশার চেয়েও বেশি সহায়ক হবে। আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত ভ্রমণ বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা লাভ। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): আজ…
সুপ্রভাত
আজঃ বুধবার ১৭ শ্রাবণ ১৪২৯; ই: ০৩ আগস্ট ২০২২ লুণ্ঠন ষষ্ঠী (লোটন ষষ্ঠী) তিথি: শুক্ল ষষ্ঠী;হস্তা নক্ষত্র, বিকাল ০৪:১৭ পর্যন্ত, পরে চিত্রা নক্ষত্র;জন্মরাশি: কন্যা। সূর্যোদয়: ০৫:১২/ সূর্যাস্ত: ০৬:১২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৭৫%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১১…
লক্ষ্য ইলিশ : কাকদ্বীপ মৎস্য বন্দরে গঙ্গাপুজো
একদিকে মরশুমে ইলিশ জালে পড়ার প্রত্যাশা অন্যদিকে সমুদ্রে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া।
ক্যারিবিয়ান ক্রিকেটার ডটিনের অবসর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ক্যারিবিয়ান দলের মহিলা ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন। ৩১ বছর বয়সে তিনি অবসরের কথা ঘোষণা করলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ২০০৮ সালে তাঁর অভিষেক হয়েছিল। ক্যারিবিয়ান জার্সিতে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৬৯৭ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর।
কমনওয়েলথ : মিক্সড ইভেন্টে পদক নিশ্চিত ভারতের
কমনওয়েলথ গেমসে মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধুরা। ভারতের পক্ষে ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন লক্ষ্য সেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লো কীন য়ু কে হারিয়ে এল এই সাফল্য। ভারত সিঙ্গাপুরকে ৩-০ ফলাফলে হারিয়ে কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছাল। সাত্বিক সাইরাজ, রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি -র জুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে কেই টেরি হি এবং অ্যান্ড্রু জুন কিয়ানকে হারিয়ে ভারতকে এগিয়ে দেন ৷
