লক্ষ্য ইলিশ : কাকদ্বীপ মৎস্য বন্দরে গঙ্গাপুজো

hilsa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে মরশুমে ইলিশ জালে পড়ার প্রত্যাশা অন্যদিকে সমুদ্রে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া। গঙ্গাপুজোয় প্রার্থনায় ব্রত হতে দেখা গেল মাঝি ও মৎস্যজীবীদের। কাকদ্বীপ মৎস্য বন্দরে গঙ্গাপুজোর রমরমা আয়োজন। কাকদ্বীপের ট্রলারের মাঝি, মালিক ও মৎস্যজীবীদের এই গঙ্গাপুজোয় উপস্থিতি অন্য মাত্রা পেয়েছে।

ইলিশ ধরার মরশুম প্রায় একমাসের বেশি অতিক্রান্ত। সব মিলিয়ে দুর্গাপুজো পর্যন্ত চলবে এই রুপোলি শস্য শিকার করার মরশুম। সমুদ্রে ভাল ইলিশের প্রত্যাশায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মৎস্য বন্দরে এই আয়োজন চলে। আজ সকাল থেকে গঙ্গাপুজোয় ব্রত সকলে। কালনাগিনী নদীর তীরে কাকদ্বীপ মৎস্য বন্দরে সকাল থেকেই মাঝি-মালিক ও মৎস্যজীবীদের ভিড়।

স্থানীয় ভাবে জানা যায়, গত ৩ বছর সমুদ্রে ভাল ইলিশ মাছ ধরা পড়েনি ৷ তবে এ বছর শুরুতে মোটামুটি ভাল ইলিশ মৎস্যজীবীদের জালে পড়েছে। এছাড়া সমুদ্রে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও এই গঙ্গা-পুজোর আরাধনা বলে স্থানীয়ভাবে জানা গেল। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *