ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা মার্গারেটের
১৮৯৮ সালের ২৫ মার্চের ঘটনা। আজকের দিনে স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিয়েছিলেন মিস মার্গারেট নোবেলকে। তাঁর নামকরণ করেছিলেন ‘নিবেদিতা’।
১৮৯৮ সালের ২৫ মার্চের ঘটনা। আজকের দিনে স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিয়েছিলেন মিস মার্গারেট নোবেলকে। তাঁর নামকরণ করেছিলেন ‘নিবেদিতা’।
গ্রামীণ জীবনের পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে অনেক কিছুই। সাবেক আমলের মাটির দেয়াল কমে এসেছে। সেই খড়ের ছাউনির চালা-ঘর নেই। চড়ুই পাখি আর তাদের বাসা দেখতে পাওয়া যায় না। চেনা গ্রামটি অচেনা হয়ে গিয়েছে। ফসলের ক্ষেত ও সবুজ বন কমতে শুরু করেছে। বন-জঙ্গল পরিষ্কার হয়ে গড়ে উঠেছে ইটের দেওয়াল।
আবার ইতালিবিহীন বিশ্বকাপ হতে চলেছে। নর্থ ম্যাসিডোনিয়ার কাছে পরাজিত হল ইতালি। এই নিয়ে পরপর ২ বার ফুটবল বিশ্বকাপে নেই ইতালি দল ৷ নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হতেই বিদায় নিতে হল। ম্যাচের একমাত্র গোলটি হল শেষমুহর্তে ৷
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্ত করার দায়িত্ব এবার সিবিআই-র হাতে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
গ্রীষ্মের দাবদাহ প্রখর। আবহাওয়া দফতর সূত্রে সর্বশেষ খবরে জানানো হয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তন হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বঙ্গে প্রবেশ করছে।
শুক্রবার ১০ চৈত্র ১৪২৮; ই: ২৫ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): শখ পূরণ অথবা সবচেয়ে বেশি উপভোগ্য হয় এমন জিনিসে অতিরিক্ত সময় ব্যয় করা প্রয়োজন। জমি সংক্রান্ত কেনা-বেচায় লাভের সম্ভাবনা রয়েছে। পছন্দের ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া বা তর্ক-বিতর্ক এড়ায়ে যেতে পারলে ভালো হয়। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশে বাধা আসতে পারে। শুভ…
আজঃ শুক্রবার ১০ চৈত্র ১৪২৮; ই: ২৫ মার্চ ২০২২ শ্রী শ্রী শীতলাষ্টমী তিথি: কৃষ্ণ অষ্টমী, রাত্রি ১০:৫০ পর্যন্ত, পরে কৃষ্ণ নবমী;মূলা নক্ষত্র, বিকাল ০৫:০৬ পর্যন্ত, পরে পূর্বাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু। সূর্যোদয়: ০৫:৪০/ সূর্যাস্ত: ০৫:৪৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…
চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। ১৪ বছর পর এই দায়িত্বভার ছেড়ে দিলেন তিনি। নতুন অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজা। উল্লেখ করা যায়, ধোনিই একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল২০০৮ সাল থেকে অধিনায়ক পদ সামলেছেন।
নেলসন ম্যান্ডেলার দেশে ইতিহাস বাংলাদেশের। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জয়ী হল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে শেষ ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৭ ওভারে তোলে ১৫৪ রান। ১ উইকেট হারিয়ে ২৬.৩ ওভারে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ।
প্রয়াত হলেন আমেরিকার প্রথম মহিলা বিদেশসচিব ম্যাডেলিন অলব্রাইট (৮৪)। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রশাসনে থাকাকালীন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাডেলিন। বিদেশসচিবের দায়িত্বভারও পালন করেছেন।