Lord Cornwallis-1

লর্ড কর্নওয়ালিসের জন্ম দিবস

আজকের দিনে লর্ড কর্নওয়ালিস জন্মগ্রহণ করেছিলেন। ১৭৩৮ সালের ৩১ ডিসেম্বর তাঁর জন্ম হয়। তিনি ভারতের ভূ-মালিকানা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন।

Read More
india win south africa

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী ভারত

সেঞ্চুরিয়ানে ভারতীয় বোলারদের দাপটে জয়ী হল ভারত। ভারতীয় ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম জয় বিরাট বাহিনীর । দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দুর্গ ভেঙে দিয়েছে ভারত।

Read More
winter and rural villege

কড়া ঠান্ডা পড়ার সম্ভাবনা

এক ধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রার পতন। নতুন বছরে শীতে কাঁপবে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নতুন বছরের শুরুতে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা নামবে। উত্তরে হাওয়ার জেরে কড়া ঠান্ডা পড়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ১৫ পৌষ ১৪২৮; ই: ৩১ ডিসেম্বর ২০২১ জন্মদিনঃবেণীমাধব বড়ুয়া তিথি: কৃষ্ণ দ্বাদশী, সকাল ০৭:২১পর্যন্ত,পরে কৃষ্ণ ত্রয়োদশী শনিবার সকাল ০৫:০৩ পর্যন্ত;নক্ষত্র: অনুরাধা, রাত্রি ০৮:০৫ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: ০৬:২০/ সূর্যাস্ত: ০৪:৫৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা:- দিন-১১:২২; রাত-১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…

Read More
Kidmbi Srikanta-1

সম্মানিত শ্রীকান্ত

পুরস্কৃত হলেন শ্রীকান্ত। অন্ধ্রপ্রদেশ সরকার বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রুপো জয়ী কিদম্বি শ্রীকান্তকে পুরস্কৃত করল। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী ওয়াইএস জগম্মোহন রেড্ডি তাঁর হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। পাশাপাশি তিরুপতিতে তাঁকে দেওয়া হয়েছে ৫ একর জমিও।

Read More
Robi Chandan Aswin-2

আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকা

রাঙ্কিং তালিকায় ২ নম্বরে অশ্বিন। আইসিসি টেস্ট রাঙ্কিং বোলিং তালিকায় ২ নম্বর স্থানে অফস্পিনার রবি চন্দন অশ্বিন। ১ নম্বর জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়া দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স।

Read More
College Students

রাজ্যের কলেজ পরিচালন সমিতির মেয়াদ

রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল। উচ্চশিক্ষা দফতর এক নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, যেসব কলেজের পরিচালন সমিতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, তাদের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হল।

Read More
Return-1

আয়কর দফতরের বাড়তি সময়

বাড়তি সময় আয়কর দফতরের। ২০১৯-২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বৈদ্যুতিন ভেরিফিকেশনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আয়কর দফতর।

Read More
Romain Rolland-1

সাহিত্যিক রোমাঁ রোলাঁর প্রয়াণ দিবস

আজকের দিনে ফরাসি সাহিত্যিক রোমাঁ রোলাঁ প্রয়াত হয়েছিলেন। ১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য বই ‘জাঁ-ক্রিস্তফ’-এর জন্য তিনি ১৯১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

Read More
mamata and letter

“স্টুন্ডেটস উইক” পালন ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র

রাজ্য সরকার ইংরেজি নতুন বছরের শুরুতে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে “স্টুন্ডেটস উইক” পালন করার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরবর্তীতে স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভকামনা জানিয়ে চিঠিও দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

Read More