উৎপল কুমার বসুর জন্মদিবস
আজকের দিনে উৎপল কুমার বসু জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় তাঁর জন্ম হয়েছিল। ১৯৩৯ সালের ৩ আগস্ট তাঁর জন্ম।
আজকের দিনে উৎপল কুমার বসু জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় তাঁর জন্ম হয়েছিল। ১৯৩৯ সালের ৩ আগস্ট তাঁর জন্ম।
অগ্নিমূল্য হয়েছে তেলের দাম। অন্যদিকে পর পর প্রাকৃতিক দুর্যোগ। এর জেরে সঙ্কটে সুন্দরবনের মৎস্যজীবীদের বড় অংশ। স্থানীয় সূত্রের খবর,সুন্দরবনের মৎস্যজীবীরা জানিয়েছেন, তেল পুড়িয়ে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিকরা।
মঙ্গলবার ১৭ শ্রাবণ ১৪২৮; ই: ০৩ আগষ্ট ২০২১ ♈/মেষ (Aries): নিজের মত জানাতে দ্বিধা করা উচিত হবে না। আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং অগ্রগতিতে বাঁধা প্রদান করবে। সারাদিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকলে সন্ধ্যায় লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। শুভ…
আজ: মঙ্গলবার ১৭ শ্রাবণ ১৪২৮; ই: ০৩ আগস্ট ২০২১ তিথি: কৃষ্ণ দশমী, দুপুর ১২:৩৫ পর্যন্ত,পরে কৃষ্ণ একাদশী;রোহিনী নক্ষত্র;জন্মরাশি: বৃষ;সূর্যোদয়: ০৫:১২/ সূর্যাস্ত: ০৬:১২(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৫:৪৪; রাত- ০৫:৪৯ভাটা:- দিন- ১০:৩৪; রাত- ১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৮৪%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ০৮ কিমি/ঘন্টাবিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।…
বিশ্বে নতুন দ্রুততম মানব ইতালির জেকবস। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জয়ী হলেন ইতালির ল্যামন্ট মার্সেল জেকবস। উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ডকে পরাজিত করে ইউরো-২০২০ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।
১৯৭২ সালের পর আবার টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছাল ভারতীয় পুরুষ হকি দল। উল্লেখ্য, অলিম্পিক্সে ৮ বার সোনা জয়ী হয়েছে ভারত। একবার রুপো ও ২ বার ব্রোঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ২ বার রুপো (২০১৬, ২০১৮) ও একবার ব্রোঞ্জ (১৯৮২) জয়ী হয়।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেলেন সিন্ধু। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিক্সে পদক জয়ী হলেন পি ভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টনে ৫ বার অংশগ্রহণ করেছেন তিনি। ২০১৯ সালে বাসেলে সোনা জয়ী হন।
শাস্তি-শুল্কের বিধি সহজ। সূত্রের খবর, যে সব শিল্প ক্ষেত্রে ছোট-মাঝারি সংস্থা রয়েছে, তাদের শাস্তি-শুল্ক সংক্রান্ত আর্জির পদ্ধতি সহজ করেছে কেন্দ্রীয় সরকার।
পিছিয়ে গেল পরীক্ষা। টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে বিপর্যস্ত অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এই পরিস্থিতির জেরে পিছিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক স্তরের ষষ্ঠ সিমেস্টারের স্নাতক ও একাধিক বিষয়ের পরীক্ষা।