ভারতে চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন
কমল উদ্বৃত্ত। সূত্রের খবর, বাণিজ্য ঘাটতি মাথা তোলায় এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতে চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন উদ্বৃত্ত কমে ১৫৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কমল উদ্বৃত্ত। সূত্রের খবর, বাণিজ্য ঘাটতি মাথা তোলায় এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতে চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন উদ্বৃত্ত কমে ১৫৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আফস্পা রয়ে গেল মণিপুর ও নাগাল্যান্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের কৃতিত্বে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জঙ্গিরা শান্তির পথে হাঁটতে চলেছে।
তিন দূতাবাস খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত। প্যারাগুয়ে, এস্টোনিয়া ও ডোমিনিকান রিপাবলিক-এ দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম রফতানিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করে গড়ে তুলতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
ফের বাঘের হানায় মৃত্যু। স্থানীয় সূত্রের খবর, সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। এক্ষেত্রে জানা গিয়েছে, বিকেলে সুন্দরবনের গভীরে মেছুয়াদ্বীপের কাছে এই ঘটনাটি ঘটেছে।
পেট্রাপোলে শীঘ্রই যাত্রিবাহী ট্রেন। সূত্রের খবর, পেট্রাপোল পর্যন্ত যাত্রিবাহী ট্রেন চালানোর পথে অনেকটাই এগিয়ে গেল পূর্ব রেল।
আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল। সূত্রের খবর, গত অর্থবর্ষের (২০১৯-২০) আয়কর রিটার্ন জমার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর।
মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্র বাড়তে চলেছে প্রায় ৩ গুণ। এক-একটি কেন্দ্রে ২০০-এর বেশি ছাত্র-ছাত্রী নয়, এমনই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
করোনার আবহে ইংরেজি নববর্ষ পালন। দিল্লি,মুম্বই ও কলকাতা সহ একাধিক শহরে জারি হয়েছে কড়া বিধিনিষেধ।