পার্ক স্ট্রিটে জঙ্গল পরিষ্কার করে সেজে উঠছে উদ্যান

Park

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শহরের বুকে নতুন রূপে সেজে উঠছে নেচার পার্ক। রডন স্কোয়ার জঙ্গল সাফ করার পরে একটি নতুন রূপ পেয়েছে। বাগানটি বিভিন্ন ফলের গাছ, পাতাবাহারি গাছ এবং ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখেই পার্ক স্ট্রিটে নির্মিত হচ্ছে একটি নেচার পার্ক। এটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জনসাধারণের জন্য খোলা হতে পারে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, প্রায় ১০-১২ বিঘা জমি নিয়ে এই জায়গাটি দীর্ঘকাল ধরে একটি জঙ্গল হয়েছিল। ভিতরে দুটি পুকুরে জঞ্জাল জমে রয়েছে। পাশাপাশি পোকামাকড় ও সাপের উপদ্রব তো রয়েছেই। সব মিলিয়ে জরাজীর্ণ অবস্থা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ আসছিল এ বিষয়ে। সম্প্রতি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং উদ্যান বিভাগের দায়িত্বে নিযুক্ত প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার সেখানকার পরিস্থিতি পরিদর্শনে যান। তারপরই সংস্কারের কাজ শুরু হয়।
পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, এই পার্কে এক হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। অনেক পুরানো আমের গাছ রয়েছে। পাশাপাশি আম, জামরুল ও কলা জাতীয় নতুন ফলের গাছও লাগানো হয়েছে। গুলমোহর, নিম, রাধাচুড়া ও কৃষ্ণচূড়া ছাড়াও বিভিন্ন ছোট ছোট পাতাবাহারি গাছ লাগানো হয়েছে। পুকুরে রয়েছে নাইলনটিকা, তেলাপিয়া মাছও। জানুয়ারির প্রথম সপ্তাহেই পার্কটি খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *