নবরূপে ফের যাত্রা শুরুর অপেক্ষায় দ্রুতগতির ডাবল ডেকার ট্রেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মাঝে বছর খানেকের বিরতি। ডাবল ডেকার ট্রেন ফের ফিরছে ট্র্যাকে। পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে এই সেমি-স্পিড ডাবল ডেকার ট্রেন তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নতুনত্বের মোড়কে। রেলের দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে এই ট্রেন ছুটবে দেশের ব্যস্ততম রুটগুলিতে। রেল সূত্রে দাবি, কোচ আগের তুলনায় অনেক চওড়া। এক কামরায়…
