আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সফর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের সফর। জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে ভারত। এই ম্যাচ দুটি হবে আগামী ২৬ ও ২৮ জুন। আইরিশ ক্রিকেট সংস্থা এই খবর জানিয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় সারির ভারতীয় দল পাঠানো হবে ওই দেশে। উল্লেখ করা যায়, ওই সময় ভারত গত বছর ইংল্যান্ডে বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্ট ম্যাচটি খেলবে। বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাদের পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।

