মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক চাপ সামলাতে গাইড

homework

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা দুয়ারে। পরীক্ষার্থীদের উদ্বেগ বাড়ছে। করোনা আবহে দীর্ঘসময় বাড়ি থেকে অনলাইনে ক্লাস করার পরও অনেকের ভয়-ভীতি রয়ে গিয়েছে ৷ এই অবস্থায় ভীতি কাটানোর উপায় বলে দিলেন বিশেষজ্ঞরা। বদলে গিয়েছে মানুষের জীবন। পড়াশুনারও অনেক বদল এসেছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিছু টিপস উল্লেখ করা হল। পরীক্ষার্থী ও অভিভাবকরা খুশি হয়েছেন মাধ্যমিক অফলাইনে হচ্ছে এই খবরে ৷ বেশিরভাগ পড়ুয়ারা মনে করছেন, পরীক্ষা দিলে ভাল ফলাফল করা সম্ভব।

অন্যদিকে একটি অংশের পড়ুয়ার অফলাইন পরীক্ষা নিয়ে অভিযোগ রয়েছে ৷ এই অবস্থার মধ্যে মনোবিজ্ঞানে দুটি জিনিস চর্চার মধ্যে রয়েছে। তা হল-‘মাইন্ডফুলনেস’ এবং ‘গ্রাউন্ডিং’৷ ‘মাইন্ডফুলনেস’-এর অর্থ হল- মনোনিবেশ করা ৷ অতীতের সেই দিনে ফিরে গিয়ে সময় নষ্ট করা উচিত হবে না। মনের পরিবর্তন করাটা খুবই জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশাপূরণের চাপ যেমন রয়েছে তেমনি রয়েছে ভয়ের বিষয়টি। ভয় কাটানোর জন্য ঠিকমতো প্রস্ততি নিতে হবে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, সিলেবাস ভাগ করে নির্দিষ্ট সময় ধরে প্রচুর অনুশীলন করার দরকার রয়েছে ৷ মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য ‘মাইন্ডফুলনেস’ ও ‘গ্রাউন্ডিং’ খুব কার্যকরী ৷ বাবা-মা ও শিক্ষক- শিক্ষিকাদের সঙ্গে কথা বলে সমাধান করা প্রয়োজন। তা না হলে মনোবিদ-বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি ৷ এই সমস্যার ক্ষেত্রে ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং খুবই কার্যকর হতে পারে ৷

উল্লেখ করা যায়, বর্তমান সময়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও রয়েছে। ব্রিদিং টেকনিক, মেডিটেশন, প্রাণায়াম-সহ যোগচর্চা শেখানোর বিষয়গুলি দেখানো হয়ে থাকে। এইগুলি অভ্যাস করলে নিজের মনের উপর নিয়ন্ত্রণ অনেকটাই বেড়ে যাবে। মানসিক অস্থিরতার বিষয়গুলি থেকে অনেকটাই মুক্তি মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *