সুফল বাংলার স্টলে লোকসান করেই আলু বিক্রি

Patato-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লোকসান করেই সুফল বাংলায় আলু বেচবে রাজ্য। সূত্রের খবর, দাম কমে যাওয়ার কারণে সুফল বাংলার স্টলে এবার কিছুটা লোকসান করেই আলু বিক্রি করতে হবে। উল্লেখ করা যায়, পুজোর আগে থেকে সুফল বাংলার স্টলে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয়েছে। সরকারি উদ্যোগে সংগৃহীত আলু ২২ টাকা কেজি দরে স্টলে সরবরাহ করা হয়েছে। যা বিক্রি করা হয়েছে ২৫ টাকা দরে।

কৃষি বিপণন দপ্তর সূত্রের খবর, এখন কলকাতা ও সংলগ্ন এলাকার স্টলে ১৮ টাকা কেজি দরে আলু বিক্রি হবে। কিছু জেলায় অবশ্য ২০ টাকা দাম রয়েছে। সব জায়গাতে এখন ২২ টাকা কেজি দরে আলু সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে আরও জানা যায়, সরকারি উদ্যোগে এবার প্রায় ৪২ হাজার টন আলু কিনে হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল। সেই আলু কিছুদিন খোলা বাজারে ২২ টাকা কেজি দরে সরবরাহ করা হয় ২৫ টাকায় বিক্রির জন্য। এক্ষেত্রে খোলা বাজারে দাম কমে যাওয়ার পর সরকারি আলু বাজারে সরবরাহ করা পূর্বেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে সরকারি উদ্যোগে সংগৃহীত আলুর একটা অংশ হিমঘর মালিকদের বিক্রি করে দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, আলু ক্রয়ের জন্য হিমঘর মালিকদের ব্যাঙ্কের ঋণের ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *