foolbagan metroTravel 

ফুলবাগান মেট্রো স্টেশন চালুর অনুমতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ৩ দশক পর মহানগরে চালু হতে চলেছে মেট্রো স্টেশন। যাত্রী পরিবহণ করার জন্যে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেয়েছে ইস্ট- ওয়েস্ট মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ ফুলবাগান মেট্রো স্টেশন।সূত্রের খবর , সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যে লকডাউন পর্বের পর মেট্রো পরিষেবা চালু হলে ফুলবাগান মেট্রো স্টেশন চালু হবে।প্রসঙ্গত , ফুলবাগান মেট্রো স্টেশন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত ১.৬ কিলোমিটার মেট্রো পথ পরিদর্শন করেন।আবার এন এফ জোনের কমিশনার অফ রেলওয়ে সেফটি অভয় কুমার রাই’য়ের পরিদর্শনের পর মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালুর অনুমতি পাওয়া যায়। এর ফলে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোয় চলে আসা যাবে । সেক্টর ফাইভের কর্মীদের দ্রুত শিয়ালদহ চলে আসা অনেক সহজ হয়ে যাবে।রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ।এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, রাজ্য চাইলেই ট্রেন চালানো হবে। তবে ট্রেন চালানো প্রসঙ্গে রাজ্য এখনও তাদের কোনও বক্তব্য জানাতে পারিনি। কমিশনার অফ রেলওয়ে সেফটি যে অনুমোদন দিয়েছে তাতে বলা হয় আগামী ১৬ সেপ্টেম্বর মধ্যে পরিষেবা চালু করতে হবে।

Related posts

Leave a Comment