প্রযুক্তি-পণ্যের মানের উন্নতি ঘটাতে হবে: কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গয়াল রফতানি বাড়ানোর ক্ষেত্রে ভর্তুকি কোনও সাহায্য করবে না বলে জানিয়েছেন। এক ওয়েবিনারে তাঁর এই মন্তব্য। এ বিষয়ে তিনি জানান, বার্ষিক রফতানির অঙ্ক ১ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। তবে তার জন্য প্রযুক্তি ও পণ্যের মানের উন্নতি ঘটাতে হবে। পাশাপাশি বাড়াতে হবে উৎপাদন। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে।

