delhi and weatherOthers 

দক্ষিণের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা : দূষণে বিপর্যস্ত দিল্লি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। একদিকে দূষণে বিপর্যস্ত দিল্লিবাসী,অন্যদিকে বিপাকে পড়েছেন করোনা রোগীরা। দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা যায়, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, দক্ষিণ কর্ণাটক, রায়লসিমা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তর-পূর্বের রাজ্যের কয়েকটি স্থানে হালকা বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাতাসের গতি বাড়ার কারণে রাজধানীতে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। দিল্লিতে দূষণ অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে খবর। খড় ও ফসল পোড়ানোর কারণে দূষণের মাত্রা ৪২ শতাংশে পৌঁছে গিয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং নয়ডায় ‘মারাত্মক’ দূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০ হল সবচেয়ে ভালো ৷ আবার ৫১ থেকে ১০০ হল সন্তোষজনক ৷ ১০১ থেকে ২০০ হল মাঝারি, ২০১ থেকে ৩০০ হল খারাপ, ৩০১ থেকে ৪০০ হল অতি খারাপ ৷ ৪০০ থেকে ৫০০ হল বিপদজ্জনক ৷ দুপুরে দিল্লি-এনসিআর-র বেশ কিছু এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল খারাপ। রাজধানীর বায়ুদূষণের পিছনে নানা কারণ যেমন রয়েছে তেমনি পড়শি রাজ্যের খড় ও ফসল পোড়ানোর অভ্যাসওএক্ষেত্রে দায়ী । এরফলে দূষণের মাত্রা ক্রমশ জটিল হচ্ছে বলে মনে করা হচ্ছে ।

Related posts

Leave a Comment