প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য

Primary School-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুলে ভর্তির জন্য লটারির ব্যবস্থা। সূত্রের খবর, সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে লটারি প্রক্রিয়া চলবে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে বাংলা শিক্ষা পোর্টাল থেকে বা স্কুলে পড়ুয়া ভর্তি হতে আগ্রহী হলে সেখান থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, স্কুলে লটারি হবে এবং তার ফল সেই দিনেই প্রকাশিত হবে। জন্মের শংসাপত্র, ছবি-সহ নানা তথ্য দিয়ে পড়ুয়াদের ভর্তি হতে হবে ১৮ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *