বিশিষ্ট চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত

Dr-KK-Aggarwal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ও পদ্মশ্রী সম্মানে সম্মানিত বিশিষ্ট চিকিৎসক কে কে আগরওয়াল(৬২)। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

সূত্রের খবর, নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এমবিবিএস পাশ করেন কে কে আগরওয়াল। এরপর ২০১০ সালে তাঁকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। হার্ট কেয়ার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

উল্লেখ করা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিয়োর মাধ্যমে ও শিক্ষামূলক কর্মসূচির দ্বারা জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছিলেন কে কে আগরওয়াল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর অসংখ্য ভিডিয়ো ভাইরালও হয়। তাঁর এই অকাল প্রয়াণে চিকিৎসক মহলে শোকপ্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *