pujo shoopingOthers 

পুজোয় রেডিমেড পোশাক ব্যবসা জমে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার পুজোয় ফের আশা দেখছে ব্যবসায়ীরা । কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, অসম, ঝাড়খন্ড ও বিহার থেকে ব্যবসায়ীরা বহু বছর ধরে হরি সাহার হাটে আসেন । অবশ্য ট্রেন, বাস স্বাভাবিক ভাবে না থাকায় বিহার, ঝাড়খন্ড এবং অসম থেকে লোক আসা দূরের কথা সামান্য বর্ধমান, নদিয়া এবং বীরভূমের থেকেও ব্যবসায়ীদের আসা-যাওয়া কমে গিয়েছে ।
সূত্রের খবর, করোনা সংক্রমণের জেরে হরি সাহার হাট কার্যত বন্ধই থেকেছে । ব্যবসা-বাণিজ্য কিছুই হয়নি । ওই হাটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সঙ্কটে রয়েছেন । সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ।
অন্যদিকে, সেপ্টেম্বরের শুরু থেকেই জেলার ব্যবসায়ীদের আনা-গোনা শুরু হয়েছে । পাশাপাশি ভিন রাজ্য থেকেও ব্যবসায়ীদের আসা অল্প বিস্তর শুরু হয়েছে । সব মিলিয়ে হরি সাহার হাটের ব্যবসায়ীরা এবার পুজোর বাজার কিছুটা জমে উঠবে বলে মনে করছেন ।
উল্লেখ্য, কলকাতা শহরের তিন পাইকারি বাজার বলতে উত্তরে হরি সাহার হাট, দক্ষিণে মেটিয়াবুরুজ এবং হাওড়ায় মঙ্গল হাট বোঝায় । এইসব বাজারগুলি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসেন । আবার বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও মধ্যপ্রদেশের ছোট ব্যবসায়ীরা রেডিমেড পোশাক ক্রয় করেন । বর্তমান পরিস্থিতিতে এই তিন বাজারের ব্যবসায়ীরা মনে করছেন পুজোর বাজার এবছর হয়ত জমে উঠবে ।

Related posts

Leave a Comment