Rafale FighterOthers 

অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ভারতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের পাশে ফ্রান্সও। জুলাইয়ে আসতে চলেছে রাফাল। সূত্রের খবর, বিশ্বের অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ভারতে আসছে সময়ের পূর্বেই। বেশি সংখ্যায় তা আসছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের আবহে লাদাখ থেকে ভারত মহাসাগরে সর্বত্রই চূড়ান্ত সমরসজ্জার প্রস্তুতি চলছে। জানা গিয়েছে, লাদাখের চুশুল বর্ডার পয়েন্টে চিন ও ভারতীয় সেনার কমান্ডার স্তরের বৈঠক হয়েছে। চাপা টেনশনও অব্যাহত। এই পরিস্থিতিতে ফ্রান্স থেকে আসছে যুদ্ধবিমান। সরকারি সূত্রের খবর, আগামী ২৭ জুলাই ভারতে আসবে রাফাল জেট। প্রাথমিক চুক্তি অনুযায়ী জানা গিয়েছে, প্রথম স্কোয়াড্রনে ৪টি রাফাল জেট আসার কথা ছিল। সংঘাতের এই বাতাবরনে দুই স্কোয়াড্রন রাফাল আসতে চলেছে। জানা যায়, প্রথম স্কোয়াড্রনের ৪টি রাফাল আসার কথা পাঞ্জাবের আম্বালা এয়ারফোর্স বেস স্টেশনে। সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়াতে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স বেসকেও প্রস্তুত করে রাখা হচ্ছে। এক্ষেত্রে পূর্ব সীমান্তও সক্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment