trainBreaking News Others 

রেলের বিশেষ খবর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশেষ খবর রেলের। রেল সূত্রের খবর, আজ শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল হচ্ছে। পাশাপাশি আগামিকাল রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল বলে রেল সূত্রের খবর। রেল সূত্রে আরও জানানো হয়েছে, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এছাড়া দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন ও একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে।

রেল সূত্রে বলা হয়েছে,মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত মোটামুটি ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment