mamata banerjeeBreaking News Politics 

“রাস্তাশ্রী” ও “পথশ্রী” প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরের রতনপুর মাঠের মঞ্চ থেকে “রাস্তাশ্রী” ও “পথশ্রী” প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতের মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাস্তা-ঘাটের হাল ফেরানোর জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের ১ অক্টোবর উত্তরবঙ্গ থেকেই “পথশ্রী অভিযান” নামে এই প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেন তিনি। সমগ্র রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা এই প্রকল্পের অধীনে মেরামত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ করা যায়, রাজ্যের বিভিন্ন জেলার নানা প্রান্তে বেহাল রাস্তাগুলিকে একটি অভিন্ন প্রকল্পের মাধ্যমে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রথম। “পথশ্রী” প্রকল্পের অধীনে মেরামতির জন্য ৭ হাজার রাস্তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে মেরামতির জন্য মোট দৈর্ঘ্য হবে ১২ হাজার কিলোমিটার।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলার প্রান্ত থেকে রাস্তা সংক্রান্ত যে সব অভিযোগ জমা পড়েছে মূলত তার ভিত্তিতেই মেরামতির তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য,”দিদিকে বলো” প্রকল্পের মাধ্যমে নাগরিকদের অভাব-অভিযোগ জেনে নেওয়ার চেষ্টা হয়েছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একটি “গ্রিভান্স রিড্রেসাল সেল” খুলে রাজ্যবাসীর অভাব-অভিযোগ জেনে নেওয়ার ব্যবস্থা হয়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment