বন দপ্তরের চুক্তিভিত্তিক চাকরিতে ভিড় পিএইচডির-ও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মালদা জেলায় বন সহায়ক পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের মোট শূন্য পদের সংখ্যা ২ হাজার। যোগ্যতা অষ্টম পাশ। এক্ষেত্রে বেতন ১০ হাজার টাকা। সূত্রের খবর, মাত্র একবছরের চুক্তিভিত্তিক এই কাজ। তবে চাকরির এই আকালের বাজারে বিএড, এমএ, পিএইচডির মতো শিক্ষিতরাও এই পদে আবেদন করেছেন।বন দপ্তর সূত্রের খবর, মালদা জেলার জন্য ২০টি পদ রাখা রয়েছে।তবে ৩০হাজারেও বেশি আবেদন পত্র জমা পড়েছে।
এক্ষেত্রে আরও জানা যায়, ইতিমধ্যে ওই চাকরির জন্য ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি একমাস ধরে এই ইন্টারভিউ চলবে বলেও জানিয়েছে বন দপ্তর।

