বিদ্যুৎহীন বাণিজ্য-নগরী, বিপর্যস্ত জনজীবন

Mumbai power outage

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হল বাণিজ্যনগরী মুম্বই। সূত্রের খবর, ওই বাণিজ্য-নগরীর একটা বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এক্ষেত্রে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। নবি মুম্বই, থানে সহ বেশ কিছু এলাকায় এই বিপর্যয় দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের বাসিন্দারা এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। দুর্ভোগে পড়েন বহু মানুষ। স্বল্প সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কথা বলা হলেও ক্ষোভ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে শহরের ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়। এর জেরে বিপর্যস্ত হয় মুম্বই শহরতলির ট্রেন পরিষেবাও।

আবার বেশ কিছু স্টেশনে ট্রেন থেমে যাওয়ায় আটকে পড়েন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। সেই ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু ট্রেনও বাতিল হয়ে যায়। সূত্রের আরও খবর, ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে থাকা চার্চ গেট থেকে ভাসাই রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে সেন্ট্রাল রেলওয়ের অধীনে থাকা সিএসএমটি থেকে কল্যাণ পর্যন্ত ট্রেন দাড়িয়ে যায় বলেও খবর। তবে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন একাধিক হেল্পলাইন চালু করেছে গোটা ঘটনার মোকাবিলা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *