abhisek and india teamBreaking News Others Sports 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডাক বাংলার অভিষেকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে ভারতীয় দলে যোগ দিতে চলেছেন অতিরিক্ত ৫ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ চলেছেন ঈশানের ভাই অভিষেক পোড়েল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঈশান । এবার ডাক পেয়েছেন তাঁরই খুড়তুতো ভাই অভিষেক । উল্লেখ্য, বাংলার উইকেটরক্ষক -ব্যাটসম্যান অভিষেক পোড়েল। সূত্রের খবর, দিল্লি হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন অভিষেক পোড়েল। অভিষেক ছাড়াও ৪ জন ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে যোগ দিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজে।

এ বিষয়ে আরও জানা যায়, বিশ্বকাপ চলাকালীন হঠাৎ ক্রিকেটারদের ডেকে পাঠানোর অন্যতম কারণ হল- করোনা আবহ। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের অধিনায়ক ইয়াশ ধুল-সহ ৬ জন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ হয়। ওই সময় ম্যাচ বাতিল হয়নি। আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর । স্কোয়াডের বাকি সব ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলে সহজে জয় পায় ভারত। উল্লেখ্য,গ্রুপের দুটি ম্যাচ জয়ী হয়ে নক আউটে যোগ্যতা অর্জন করল ভারত । গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিরুদ্ধে খেলবে ভারত।

Related posts

Leave a Comment