সুভাষ ভৌমিক প্রয়াত-ক্রীড়া মহলে গভীর শোক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কিডনির অসুখে ভুগছিলেন বলে জানা যায় । আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হয়েছেন। ভারতের জাতীয় দলের হয়ে ৬৯ টি ম্যাচ খেলেছেন তিনি ৷ কোচ হিসেবেও ভারতীয় ফুটবলে সফল হয়েছেন। ক্লাব কেরিয়ারে মোট ২৭টি ট্রফি জয়ী হয়েছেন সুভাষ। মোহনবাগানকে থাকাকালীন ১৬টি ট্রফি দিয়েছেন। ইস্টবেঙ্গলেও তাঁর অবদান ছিল। ১১টি ট্রফি দিয়েছেন তিনি ৷ কলকাতা লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড সহ বহু টু্র্নামেন্ট জেতাতে পাশে ছিলেন সুভাষ ভৌমিক ৷
বাংলা ও দেশের হয়ে খেলোয়াড় ও কোচ হিসাবে ট্রফি জয়ী তিনি । বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য ও ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং জীবন শুরু করেন সুভাষ। ১৯৮৬ সালে জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে শুরু করেছিলেন । ১৯৯১ সালে মোহনবাগানের কোচ হন সুভাষ। কোচিং জীবনের সেরা সময় ছিল ইস্টবেঙ্গলে থাকাকালীন । লাল-হলুদের আসিয়ান কাপ জয়ের কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর মৃত্যুর খবরে ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া।

