sonam kapoorBreaking News Entertainment 

নেপোটিজম-বিতর্ক ঘিরে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেপোটিজম-বিতর্ক নিয়ে এবার উত্তাল সোশ্যাল মিডিয়া। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের তারকা-সন্তানদের নিশানা করেছে নেটিজেনদের একাংশ। ওই একাংশের দাবি, যোগ্যতা কম থাকলেও তারকা-সন্তানরা বহিরাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অনেক সহজে কাজ পেয়ে যান। সূত্রের খবর, ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকটি শিবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বজনপোষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় বহু অভিনেতা-অভিনেত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকী তাঁদের কমেন্ট বক্সে গিয়ে আপত্তিকর ভাষায় সরাসরি মন্তব্যও করা হচ্ছে বলে জানা যায়। এতেই পর্যুদস্ত সোনাক্ষী সিনহা বা সোনম কাপুর আহুজার মতো তারকা-সন্তানরা।

সূত্রের আর খবর, শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী এতটাই হয়রান যে তিনি বাধ্য হয়ে ট্যুইটারে কমেন্ট বক্সে মন্তব্য করার অপশনটিই বন্ধ করে দেন। এবিষয়ে সোনাক্ষী জানিয়েছেন, আমার বাবা-মায়ের বয়স হয়েছে। যা তাঁরা করেননি, তার জন্য কেন তাঁদের কথা শুনতে হবে? নেটিজেনদের অভিযোগ, একজন নামী তারকার সন্তান হওয়ার কারণে অতি সহজে জায়গা পেয়েছেন সোনাক্ষী- সোনমরা। তাই ঝোড়ো আক্রমণ সামলাতে না পেরে সোনাক্ষী কমেন্ট করার অপশনই বন্ধ করে দেন।

অনিল-কন্যা সোনম অবশ্য ভিন্ন পথে। তিনি পাল্টা আক্রমণ করেছেন নেটিজেনদের। সোনম জানিয়েছেন, যে যার নিজের কর্মফল ভোগ করে। কেউ বাবা-মা হিসেবে কাকে পাবেন, কোথায় প্রতিষ্ঠা পাবেন, কীভাবে বড় হবেন সবটাই ঠিক করে তাঁর কর্মফল। এইসব ঘটনায় রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে সোডিয়াল মিডিয়ায়।

Related posts

Leave a Comment