‘রুপে’ কার্ড ব্যবহারের তৎপরতা ভারত-ভুটানের

Rupey Card

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভুটানবাসীর জন্য বিশেষ ‘রুপে’ সুবিধা ভারতের। সূত্রের খবর, ভুটানের মাটিতে ভারতীয়দের ‘রুপে’ কার্ড ব্যবহারের ব্যবস্থা হয়েছিল গত বছর আগস্ট মাসে। ওই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময়ে এর প্রস্তুতি শুরু হয়। এক্ষেত্রে জানা গিয়েছে, এবার ভুটান থেকে ভারতে আসা পড়ুয়া, তীর্থযাত্রী, পর্যটক ও চিকিৎসা প্রার্থীরাও যাতে এ দেশের এটিএম ও পিওএস মেশিনে ওই কার্ড ব্যবহার করতে পারেন, তার তৎপরতা চলেছে।

সূত্রের আরও খবর, ভিডিও অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রকল্পের উদ্বোধন করলেন দু-দেশের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে আরও জানা যায়, এতে সুবিধা হবে ভারতে আসা ভুটানের মানুষের। দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে দীর্ঘকাল। সারা বিশ্বের জন্যই এটি গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের বক্তব্য, ভারত ও ভুটানের বন্ধুত্ব পরীক্ষিত। ওই দেশের ভৌগোলিক অবস্থান এবং গুরুত্বের কথা মাথায় রেখে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভুটানকেই বেছে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। দু-দেশের শীর্ষ নেতৃত্ব একাধিক বার আলোচনায় বসেছেন। বর্তমানে এই কার্ডের মাধ্যমে কয়েক দশকের পুরনো বন্ধুত্বকে আরও জোরালো করার চেষ্টা করেছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *