করোনা মোকাবিলায় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ

Sabita Kobind

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কোভিড-১৯ মোকাবিলায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী নিজের হাতে তৈরি করলেন কাপড়ের মাস্ক। তাঁর হাতে তৈরি মাস্ক দিল্লির বিভিন্ন শেল্টার হোমে বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নিজে লাল মাস্ক পরে সেলাই মেশিন চালাচ্ছেন রাষ্ট্রপতির স্ত্রী। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়। ফার্স্ট লেডির এই উদ্যোগ করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাকে আরও জোরালো করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *