সৌরভের আরোগ্য কামনায় সল্টলেক দত্তাবাদে ভক্তদের যজ্ঞ

duttabad

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির আরোগ্য কামনা করে যজ্ঞের আয়োজন করা হল সল্টলেক দত্তাবাদে। সূত্রের খবর, বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো- অর্ডিনেটর নির্মল দত্ত এবং ক্রীড়া প্রেমিকদের উদ্যোগে এই যজ্ঞের আয়োজন করা হয়। এদিন সল্টলেকের দত্তাবাদে একটি কালি মন্দিরে পুজো দেন বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর নির্মল দত্ত সহ ক্রীড়া প্রেমিকরা।

উল্লেখ্য, গতকাল সকালে শরীরচর্চার সময় পরে গিয়ে জ্ঞান হারান মহারাজ। এরপর ডাক্তারের পরামর্শ মতো তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর হাসপাতাল থেকে জানানো হয় মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তড়িঘড়ি করা হয় অ্যাঞ্জিওগ্রাম। পরে একটি আর্টারিতে বসানো হয় স্টেন্ট। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি এখন সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *