ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান ড্র দিয়ে শুরু

Saff Championship-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ড্র দিয়ে অভিযান শুরু করল ভারত। ১০ জনের বাংলাদেশ আটকে দিল সুনীলদের। জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করতে পারল না ভারতীয় দল। প্রথম ২৭ মিনিটে এগিয়ে গেলেও রক্ষণের ব্যর্থতায় ভুগতে হল ভারতকে। ১০ জনে খেলা বাংলাদেশের বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের। ম্যাচের ফলাফল ১-১। উল্লেখ করা যায়, ফিফা ক্রমতালিকায় ভারত ১০৭-তম স্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ১৮৯ নম্বরে। কোচ ইগর স্তিমাচ দাবি করেছিলেন, রণকৌশল নয়, যে-কোনও মূল্যে ম্যাচ জেতাটাই আসল। মালদ্বীপের রাজধানী মালে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছিল ভারতীয় দল। তবে শেষরক্ষা হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *