অলিম্পিকে খেলা হবে না সাইনা-শ্রীকান্তের

saina-srikanth and tokiyo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:অলিম্পিকে আর খেলা হবে না সাইনার।২০০৮সালের পর এই প্রথম অলিম্পিকে খেলবেন না সাইনা। ভারতীয় ব্যাডমিন্টনে খারাপ খবর। টোকিও অলিম্পিক আর খেলতে পারবেন না সাইনা নেহওয়াল। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছেও বড় ধাক্কা।

করোনা আবহে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন চলতি বছর সিঙ্গাপুর ওপেন স্থগিত করে দিয়েছে। এটিই ছিল অলিম্পিক কোয়ালিফাইং করার শেষ টুর্নামেন্ট।

সূত্রের খবর,১ থেকে ৬ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল সিঙ্গাপুর ওপেন। এই টুর্নামেন্ট এবার সাইনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এখানে ভাল পারফর্ম করলেই টোকিও অলিম্পিকে খেলার ছাড়পত্র মিলতো সাইনার।

সাইনা নেহওয়ালের পাশাপাশি কিদম্বি শ্রীকান্তেরও এবার অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকছে না। সিঙ্গাপুর ওপেনে ভাল পারফর্ম করলে অলিম্পিকের টিকিট মিলতো তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *