চিনের সপ্তম জাতীয় জনগণনার রিপোর্ট পেশ

China-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বৃদ্ধির হার সর্বনিম্ন। সূত্রের খবর, গত ১০ বছরে চিনে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম। উল্লেখ্য, চিনের সপ্তম জাতীয় জনগণনার রিপোর্ট পেশ করেছে সে দেশের সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, চিনের ৩১টি প্রদেশ, স্বায়ত্বশাসিত অঞ্চল, সমস্ত পুরসভায় সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, চিনের মোট জনসংখ্যা এখন ১৪১.১৭৮ কোটি। পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার গত দশকের তুলনায় মাত্র ৫.৩৮ শতাংশ বেড়েছে। এই হার সবচেয়ে ধীরগতির বলে জানিয়েছে চিন সরকার। তবে হংকং ও ম্যাকাও এই হিসাবের মধ্যে নেই বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *