কেরল রাজনীতিতে ‘গৌরী আম্মা’ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেরল রাজনীতিতে অন্যতম মুখ ছিলেন তিনি। ‘গৌরী আম্মা’ নামেই পরিচিত ছিলেন। ১৯৫৭ সালে কেরলে ইএমএস নামবুদিরিপাদ মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। রাজ্যের ভূমি সংস্কারের পুরোধাও ছিলেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও হন। ১৯৬৪ সালে সিপিএমে যোগ দিয়েছিলেন। ওই সময় পার্টি ভাগ হওয়াতে তাঁর স্বামী থেকে গিয়েছিলেন সিপিআই দলে। উল্লেখ্য, ১৯৯৪ সালে দলবিরোধী কাজের অভিযোগে সিপিএম তাঁকে বহিষ্কার করেছিল। এরপর জনাতিপথি সংরক্ষণ সমিতি নামে পৃথক দলও তৈরি করেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এ সামিল হয়েছিলেন। ২০১৫ সালে তাঁর দল বামজোটে অংশ নিয়েছিল। দীর্ঘ ৮ দশকের রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, কমিউনিজমের অন্যতম স্তম্ভ তিনি। প্রয়াত হলেন প্রবীণ কমিউনিস্ট নেত্রী কে আর গৌরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।

