Sania-MirzaHealth 

টেনিস বিউটি সানিয়া মির্জা ছোট পর্দায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার টেনিস বিউটি সানিয়া মির্জাকে দেখা যাবে ছোট পর্দায়। তিনি পাঁচ পর্বের নাটক সিরিজে হাজির হচ্ছেন। অনুষ্ঠানের নাম ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’। এই করোনার আবোহের সময় কীভাবে যক্ষ্মা রোধ করা যায়, সে সম্পর্কে সচেতনতা বাড়াতে এই সিরিজটিতে কাজ করছেন সানিয়া। এই শো প্রসঙ্গে টেনিস তারকা জানিয়েছেন, আমাদের দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে টিবি একটি বড় সমস্যা। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে ৪০ শতাংশ এই রোগে আক্রান্ত হয়। এখনই এই রোগের রাশ টানা উচিত। এই শো-এর মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। সানিয়া ছাড়াও প্রিয়া চৌহান, সৈয়দ রাজা আহমেদ, হিমিকা বোস প্রমুখ এই টেলি সিরিজে রয়েছেন।

Related posts

Leave a Comment