চুক্তিভিত্তিক মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ

Medical Technologist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য স্বাস্থ্য দফতর রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অধীনে চুক্তিভিত্তিক মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ক্রিটিক্যাল কেয়ারে তাঁদের নিয়োগ করা হবে বলে জানা যায়। প্রাথমিকভাবে ১৫৭ জন চুক্তিভিত্তিক টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। আপাতত এক বছরের মেয়াদে তাঁরা নিযুক্ত হবেন, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *