শিবপুর বটানিক্যাল গার্ডেন খুলছে ১ ডিসেম্বর

Botanical Garden-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলতে চলেছে বটানিক্যাল গার্ডেন। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ ৮ মাস পর আগামী ১ ডিসেম্বর থেকে খুলতে চলেছে শিবপুর বটানিক্যাল গার্ডেন। এক্ষেত্রে জানা গিয়েছে, আপাতত শুধু প্রাতর্ভ্রমণকারীরাই বাগানে প্রবেশ করার অনুমতি পারেন। বটানিক্যাল গার্ডেন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিনেই দরজা খুলছে শিবপুর এই গার্ডেনের। যাবতীয় করোনা-বিধি মানলেই গার্ডেনে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। উল্লেখ্য, গত মার্চে লকডাউন শুরু হওয়ার পরপরই বন্ধ হয়ে যায় এই ঐতিহ্যশালী বাগান। অন্যদিকে স্থানীয় সূত্রের আরও খবর, বেশ কিছুদিন ধরেই প্রাতর্ভ্রমণকারীরা কর্তৃপক্ষের কাছে বাগান খোলার জন্য আবেদন করছেন। শেষ পর্যন্ত সেই আর্জি মঞ্জুর হওয়ায় প্রাতর্ভ্রমণকারীরা সন্তোষ প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *