সাঁতরাগাছি ঝিলের দূষণ রোধে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঝিল নিয়ে ভাবনা। সূত্রের খবর, সাঁতরাগাছি ঝিলের দূষণ রোধে প্রস্তাবিত প্রকল্প রিপোর্টের খুঁটিনাটি দেখার জন্য ৫ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। এক্ষেত্রে কমিটিকে সাহায্যের জন্য কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে (কেএমডিএ) নোডাল সংস্থা করা হয়। সংশ্লিষ্ট মামলার শুনানিতে কেএমডিএ সূত্রে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে। উল্লেখ করা যায়, ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব, পুর ও নগরোন্নয়ন দফতর-সহ সংশ্লিষ্ট মামলায় যুক্ত প্রায় সব পক্ষই হলফনামা জমা দিয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী ১৩ ডিসেম্বর বলে জানা গিয়েছে।

