পেনশন প্রাপকদের ‘লাইফ সার্টিফিকেট’-র সময়সীমা

Pension Holder-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতিতে সমস্যার কথা মাথায় রেখে পেনশন প্রাপকদের ‘লাইফ সার্টিফিকেট’ বা আয়ু-শংসাপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। এ বিষয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় পার্সোনেল, পাবলিক গ্রিভান্স অ্যান্ড পেনশন বিভাগের সংশ্লিষ্ট নির্দেশিকা সব ব্যাঙ্কে পাঠানো হয়েছে। উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত কেন্দ্রের পেনশনভোগীদের এই শংসাপত্র ব্যাঙ্কে জমা দেওয়ার নিয়ম ছিল নভেম্বরের মধ্যেই। কেন্দ্রীয় পেনশন প্রাপকদের প্রতিবছর নভেম্বর মাসে ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এবছর করোনা আবহজনিত পরিস্থিতিতে অনেকে সময়মতো শংসাপত্র জমা দিতে পারেননি। এরফলে যথাসময়ে পেনশন পেতেও সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধানে আয়ু-শংসাপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *