Anju Bobby George-1Others Sports 

বর্ষসেরার স্বীকৃতি অঞ্জু ববি জর্জের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষসেরা অঞ্জু। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভার বিকাশ ও লিঙ্গবৈষম্য দূর করার ক্ষেত্রে তাঁর উদ্যোগের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার বর্ষসেরা মহিলার পুরস্কার পেতে চলেছেন অঞ্জু ববি জর্জ। উল্লেখ করা যায়, এই তারকা ভারতীয় অ্যাথলিট অঞ্জু দেশের একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভারতের প্রাক্তন লং জাম্প তারকা এখনও খেলাটার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালে তিনি একটি অ্যাকাডেমি শুরু করেছিলেন মহিলাদের জন্য। আন্তর্জাতিক মঞ্চে অনূর্ধ্ব-২০ পর্যায়ে সাফল্যও এসেছে। অঞ্জু ববি জর্জের প্রতিক্রিয়া, এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।

Related posts

Leave a Comment