শর্ট ফিল্ম- “আকাশ অজানা তবু” মুক্তি পাচ্ছে

Akash Ajana Tabu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৭ জুলাই বাংলার প্রথম ক্লাউড শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে। ছবির নাম– “আকাশ অজানা তবু”। পরিচালক অভিষেক বসু। স্বল্প দৈর্ঘ্যের ছবিটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। আরও জানা যায়, পুরো ছবির শ্যুটিং থেকে সম্পাদনা হয়েছে মোবাইল ফোনেই। “আকাশ অজানা তবু”-র গল্প লিখেছেন আলো বসু। পাখি ও অর্জুনের দাম্পত্য ঘিরেই এই ছবির কাহিনী দাঁড়িয়ে। এক্ষেত্রে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহের টানাপোড়েন। ছবিটিতে অভিনয় করেছেন সঞ্চারী দত্ত, ফৈয়জ খান ও অমৃতা হালদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *