oil-india-ltdOthers 

অয়েল ইন্ডিয়ায় ৩০ অ্যাসিস্ট্যান্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ফিল্ড/ ল্যাব) পদে ৩০ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে। প্রার্থীদের অসম ও অরুণাচলপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রাথমিকভাবে নিয়োগ হবে ৬ মাসের জন্য। তবে কাজের নিরিখে ও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

মোট শূন্যপদ ৩০টি। কেমিস্ট্রি একটি বিষয় নিয়ে বিএসসি ডিগ্রিধারীরা কেমিক্যাল ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ১৫,৪০০ টাকা। বয়স হতে হবে ৪০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫, ওবিসিদের ক্ষেত্রে ৪৩) বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউ হবে ৪ আগস্ট। এদিনই সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রেজিস্ট্রেশন হবে। ইন্টারভিউ হবে এই ঠিকানায়: ETDC, L&D Department, Oil India Limited, Duliajan. ইন্টারভিউয়ের সময় সঙ্গে নেবেন ১ কপি পাসপোর্ট মাপের ছবি সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদির মূল ও সেগুলির স্বপ্রত্যয়িত জেরক্স। আরও বিস্তারিত জানতে পারবেন https://www.oil-india.com/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment