sikimOthers 

সিকিমই ভারতের একমাত্র করোনা মুক্ত রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণে ভারত সহ গোটা দুনিয়া জুড়ে বিপর্যয়।এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও একমাত্র সিকিম রাজ্যই করোনা মুক্ত। সূত্রের খবর,এখানে একজনও করোনা আক্রান্ত হননি। দ্রুত ইতিবাচক পদ্ধক্ষেপ নেওয়ায় সাফল্য এসেছে বলে সরকারি ভাবে জানা গিয়েছে। জানা যায়,গত ৫ মার্চের পর বিদেশী পর্যটকদের সিকিমে পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ।পাশাপাশি বাতিল করা হয় বিদেশী পর্যটকদের ইনার লাইন পারমিট ও নাথুলা ভ্রমণ।অন্যদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আন্তর্জাতিক সংলগ্ন অঞ্চলে ভারত-চীন বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।আবার শীর্ষ আমলা ও আধিকারিকদের নিয়ে একাধিক টাস্কফোর্স গঠন করা হয়। যাঁদের কাজ ছিল বিভিন্ন জেলা ও অঞ্চলে ঘুরে ঘুরে করোনা সংক্রমণ হয়েছে কিনা তা দেখা। উপসর্গ দেখা দিলে তাঁদের খুঁজে বের করা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্বও দেওয়া হয়। সব মিলিয়ে সফল সিকিম সরকার।

Related posts

Leave a Comment