শীতলখুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন

EVM Machine-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৯ এপ্রিল শীতলখুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই নির্দেশ কোচবিহার জেলাশাসকের দফতরে পৌঁছে গিয়েছে। উল্লেখ করা যায়, আগামী ১০ এপ্রিল শীতলখুচি বিধানসভা কেন্দ্রের জোরপাটকির আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ১২৬ নম্বর বুথে গণ্ডগোল বাধে। এর জেরে ৪ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। এরপর ওই বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। কমিশন এবার ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে কড়া নিরাপত্তা বলয় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *