শিয়ালদহ ডিভিশনে কমছে আরও লোকাল ট্রেন

sealdah and local train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর জেরে কমতে পারে আরও লোকাল ট্রেনের সংখ্যা। রেল সূত্রে এমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে। করোনায় আক্রান্ত প্রায় ১৭০ জন রেলকর্মীও মারা গিয়েছে বলে খবর। এই অবস্থায় আজ শিয়ালদহ ডিভিশনে বাতিল হয়েছে ১০৮ টি লোকাল ট্রেন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় কমতে চলেছে লোকাল ট্রেনের সংখ্যা। রেল সূত্রের আরও খবর, শিয়ালদহ ডিভিশনে গত ৩ দিনে মৃত্যু হয়েছে ৮ জনের। হাওড়া ডিভিশনেও বাড়তে চলেছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় কতদিন সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় বেড়েছে রেলে। উল্লেখ করা যায়, শিয়ালদহ ডিভিশনে বাতিল লোকাল ট্রেনের সংখ্যা ১০৮ টি। পূর্ব রেল সূত্রের খবর, আবার করোনা আবহে যাত্রীওক্রমশ কমছে। ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোট পর্ব মিটলে আরও বেশ কিছু ট্রেন কমার সম্ভাবনা থাকছে।

এই মুহূর্তে যে সংখ্যক ট্রেন বাতিল হয়েছে তাতে যাত্রী পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছে পূর্ব রেল। আজ যে সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে তা অফিস টাইমে নয়,পূর্ব রেল সূত্রে এমনটাই জানানো হয়। নন পিক আওয়ারে বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রেল পরিষেবাতেও বিভ্রাট বাড়ল।

শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল সহ বিভিন্ন রুটে ট্রেন বাতিল করা হয়েছে। এই সব লোকাল অফিস টাইমে নয়। শিয়ালদহ ডিভিশনের একাধিক গার্ড, মোটরম্যান, সিগন্যাল-টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীরা করোনা আক্রান্ত। রেল পরিষেবা চালু রাখতে গিয়ে সমস্যা বাড়ছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা পরিষেবা দিতে প্রস্তুত। পরিষেবা দেওয়ার কাজ আমরা করেও চলেছি। তবে যেভাবে কর্মীরা আক্রান্ত হতে শুরু করেছেন তাতে পরিষেবা দেওয়া মুশকিল হয়ে পড়ছে। বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান শুরু হয়েছে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *