স্বাস্থ্য পরিষেবা খাতে কেন্দ্রের ১৫ হাজার কোটির প্যাকেজ

hospital emergency

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাস্থ্য প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির জন্য ১ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, বিশেষ করোনা প্যাকেজের অধীন দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্য পরিষেবা খাতে ৭,৭৭৪ কোটি টাকা দেওয়া হবে বলে জানা যায়। ৪ বছর ধরে প্রকল্পের বাকি টাকা দিয়ে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তার হাত বাড়াবে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, করোনা নিরসনে কেন্দ্রীয় সহায়তার দাবি তুলে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য সরব হয়। সেই নিরিখে ১৫ হাজার কোটি টাকার করোনা প্রতিরোধী “ইন্ডিয়া কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড হেলথ সিস্টেমস” প্রিপেয়ার্ডনেস প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *