স্টেট ব্যাঙ্কে গৃহ ঋণে সুদের হার

State Bank of India-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গৃহ ঋণের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। সূত্রের খবর, শর্তের ভিত্তিতে গৃহ ঋণের ন্যূনতম সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল দেশের বৃহত্তম ঋণদানকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক। জানা গিয়েছে, এই ক্ষেত্রে ব্যাঙ্কটির সুদের হার শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। ওই ব্যাঙ্ক সূত্রের খবর, ঋণের অঙ্ক ও সিবিল স্কোরের ভিত্তিতে একজন গ্রাহক সুদে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় পেতে পারেন। আবার ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদ শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। ৭৫ লক্ষের বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তা ৬.৭৫ শতাংশ।

এক্ষেত্রে গুনতে হবে না প্রসেসিং ফি। এ বিষয়ে আরও জানা যায়, ইয়োনো অ্যাপে আবেদন করলে বাড়তি ৫ বেসিস পয়েন্ট ছাড় পাওয়া যাবে। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ঋণগ্রহীতারা ৫ বেসিস পয়েন্ট বিশেষ ছাড় পাবেন। আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন জানালে এই সমস্ত সুবিধা মিলবে। স্টেট ব্যাঙ্ক সূত্রে আরও জানানো হয়েছে, একাধিক ব্যক্তি গৃহ ঋণের জন্য আবেদন করলে যাঁর সিবিল স্কোর বেশি তাঁর স্কোর ধরেই ছাড়ের হিসেব করা হবে। মূলত হোলি উৎসবের দিকে তাকিয়েই এই ছাড় পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *