SBI (1)Others 

ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৩২৬ এক্সিকিউটিভ নিচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট ক্যাডারে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে ৩২৬ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বাই কর্পোরেট সেন্টারে। নিয়োগ হবে ৩ বছরের চুক্তিভিত্তিতে। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে।

এক্সিকিউটিভ (এফআই অ্যান্ড এমএম): মোট শূন্যপদ ২৪১টি (সাধাঃ ১০০, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৪, আর্থিকভাবে দুর্বল ২৩ এবং এদের মধ্যে থেকে এলডি ৩, দৃষ্টি প্রতিবন্ধী ৩, শ্রবণ প্রতিদ্বন্দ্বী ২, ডি অ্যান্ড ই ২)। রুরাল ইকোনমি/ অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যালিয়েড অ্যাক্টিভিটিস/ হর্টিকালচারের ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ওপরে বলা সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। বার্ষিক মাইনে ৬ লক্ষ টাকা।

সিনিয়র এক্সিকিউটিভ (সোশ্যাল ব্যাঙ্কিং অ্যান্ড সিএসআর): মোট শূন্যপদ ৮৫টি (সাধাঃ ৩৭, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে দুর্বল ৮ এবং এদের মধ্যে থেকে এলডি ১, দৃষ্টি প্রতিবন্ধী ১, শ্রবণ প্রতিদ্বন্দ্বী ১)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সায়েন্সেসের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা মাইক্রো/ রুরাল ফিন্যান্সের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। বার্ষিক মাইনে ১০ লক্ষ টাকা।

প্রাথমিকভাবে দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ বাছাই প্রার্থীদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী প্রস্তুত রাখেন। পরে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CRPD/ SCO/ 2020-21/10. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment